জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই কেবল বন্দর পরিচালনার চুক্তি: আশিক চৌধুরী

অনলাইন ডেস্ক

পাঠকের কলাম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই কেবল চুক্তি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

2026-02-24T17:22:14+06:00
2026-02-24T17:22:14+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
পাঠকের কলাম
জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই কেবল বন্দর পরিচালনার চুক্তি: আশিক চৌধুরী
অনলাইন ডেস্ক
⏲ ৫:২২ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | মঙ্গলবার
জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই কেবল বন্দর পরিচালনার চুক্তি: আশিক চৌধুরী
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই কেবল চুক্তি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। 

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিষয়ে এক প্রশ্নের উত্তরে আশিক চৌধুরী বলেন, জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার, সেভাবেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে উনি (প্রধানমন্ত্রী) বলেছেন।

অন্তর্বর্তী সরকার তো চুক্তির পক্ষে ছিল, এই সরকারের অবস্থান কী? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চুক্তির পক্ষে বা বিপক্ষে ছিল ব্যাপারটা না। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে চুক্তি করা সম্ভব হয়, শুধু সে ক্ষেত্রেই আমরা চুক্তিটি করবো। এরকম একটা কথা অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল। আমার মনে হয় বর্তমান সরকারও একই ধরনের একটা অবস্থান নেবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এটা প্রথম দিনের মিটিং, দ্রুত কোনো কনক্লুশনে যাওয়া উচিত হবে না।

বৈঠক প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিয়েছেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আজ আমরা উনাকে (প্রধানমন্ত্রী) ব্রিফ করেছি, উনি আমাদের ব্রিফ করেননি। উনি শুনেছেন এবং কিছু প্রাথমিক দিকনির্দেশনা দিয়েছেন।


  বিষয়:   পাঠকের কলাম  বিডা  আশিক চৌধুরী  বন্দর চুক্তি 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত