মানবতাবিরোধী অপরাধ : জিয়াউল আহসানের মামলায় ইকবাল করিম ভূইয়ার দ্বিতীয় দিনের সাক্ষ্য আজ

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-02-09T11:22:56+06:00
2026-02-09T11:22:56+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
মানবতাবিরোধী অপরাধ : জিয়াউল আহসানের মামলায় ইকবাল করিম ভূইয়ার দ্বিতীয় দিনের সাক্ষ্য আজ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ এএম 
মানবতাবিরোধী অপরাধ : জিয়াউল আহসানের মামলায় ইকবাল করিম ভূইয়ার দ্বিতীয় দিনের সাক্ষ্য আজ
১০৪ গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় আজ দ্বিতীয় দিনের সাক্ষ্য দিবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) প্রথম দিনের সাক্ষ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সেনা সদস্যদের মধ্যে গুম ও খুনের মানসিকতা কিভাবে তৈরি হলো তার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন। 

জবানবন্দিতে তিনি বলেন, সেনাবাহিনীতে খুনের ঘটনা নতুন নয়, স্বাধীনতার পর থেকেই এটি ছিলো। 


বলেন, বেনজীর আহমেদ র‍্যাব ডিজি ও জিয়াউল আহসান এডিজি হওয়ার পর বিচারবহির্ভূত কার্যক্রম বাড়তে থাকে। বিডিআর হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত ও আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয় বলেও ট্রাইব্যুনালকে জানান ইকবাল করিম ভূইয়া। তখন নানা প্রকল্পে সেনা সদস্যদের নিয়োগ দিয়ে দুর্নীতিগ্রস্ত করা হয় বলেও অভিযোগ তার। 

এছাড়া, গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ডিপ স্টেট তৈরি করে নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতেন বলেও ট্রাইব্যুনালকে জানান সাবেক এই সেনা প্রধান।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]