‘আ.লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিনালদের জামিনের বিরুদ্ধে’

অনলাইন ডেস্ক

পাঠকের কলাম

আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রদল নয়, সরকার ক্রিমিনালদের জামিনের বিরুদ্ধে।’

2026-01-25T17:50:54+06:00
2026-01-25T17:50:54+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
পাঠকের কলাম
‘আ.লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিনালদের জামিনের বিরুদ্ধে’
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম 
‘আ.লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিনালদের জামিনের বিরুদ্ধে’
আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রদল নয়, সরকার ক্রিমিনালদের জামিনের বিরুদ্ধে।’ 

সভায় বিভিন্ন ফসলের উৎপাদন হার বৃদ্ধির তথ্য তুলে ধরেন কৃষ্টি উপদেষ্টা। এরপর সাংবাদিকরা স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। 

কিন্তু উপদেষ্টা সাফ জানিয়ে দেন, কৃষির বাইরে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নন। তখন এক সাংবাদিক বলেন, ‘আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টাও।’ এসময় জাহাঙ্গীর আলম বলেন, ‘না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকব।’

‘আপনি তো দায়বদ্ধ’—আরেক সাংবাদিক এ কথা বললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না, আমি দায়বদ্ধ না। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। কৃষি ছাড়া বলব না। আপনারা কৃষির ওপর জিজ্ঞেস করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না। এগুলো হলো সমস্যা।’

এরপর আবারও যশোরের ঘটনার বিষয়ে প্রশ্ন করলে সভাকক্ষ ত্যাগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সম্প্রতি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের শিশু সন্তানকে মেরে নিজেও আত্মহত্যা করেন তার স্ত্রী। কিন্তু স্ত্রী-সন্তানদের লাশ দেখতে প্যারোলে সাদ্দামকে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

যদিও ইতোমধ্যে এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে বাগেরহাট জেলা প্রশাসক জানিয়েছেন, প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি সাদ্দামের পরিবার। বরং জেলগেটে লাশ দেখানোর আবেদন করেন। এ ঘটনা নিয়ে আলোচনা এখনো চলমান।

  বিষয়:   পাঠকের কলাম  স্বরাষ্ট্র উপদেষ্টা  আওয়ামী লীগ  ছাত্রলীগ 

Advertisement
Loading...
Loading...
পাঠকের কলাম - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]