অনলাইন ডেস্ক

পাঠকের কলাম

2026-01-06T21:20:01+06:00
2026-01-06T21:20:01+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
পাঠকের কলাম
দলীয় নেতাদের নিরাপত্তার বিষয়টি আমাদের ‌সর্বোচ্চ অগ্রাধিকার: প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম 
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা অবশ্যই আমাদের টপ প্রায়োরিটি (সর্বোচ্চ অগ্রাধিকার)। সেটা নিয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কাজ করছে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা যারা দেখে সেসব এজেন্সি নেতাদের সঙ্গে আলাপ করে এরই মধ্যেই যাদের গানম্যান প্রয়োজন তাদের অনেককেই গানম্যান দিয়েছে। স্থানীয় পর্যায়ে থেকে নিরাপত্তা চাইলে সেটিও পুলিশ খতিয়ে দেখবে।


আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ পর্যন্ত কতজন গানম্যান পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এই হিসাব রাজনৈতিক দলের কাছে পাওয়া যাবে। অনেকে এই বিষয়ে বলতেও চান না। সেজন্য বলছিও না।




  বিষয়:   পাঠকের কলাম  প্রেস সচিব  ফরেন সার্ভিস একাডেমি 



Loading...
Loading...
পাঠকের কলাম - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]