মামলা মিসগাইড হচ্ছে দাবি রাষ্ট্রপক্ষের, বার বার সময় চান সালমান-আনিসুলের আইনজীবী

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-01-04T17:08:53+06:00
2026-01-04T17:08:53+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
মামলা মিসগাইড হচ্ছে দাবি রাষ্ট্রপক্ষের, বার বার সময় চান সালমান-আনিসুলের আইনজীবী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম 
মামলা মিসগাইড হচ্ছে দাবি রাষ্ট্রপক্ষের, বার বার সময় চান সালমান-আনিসুলের আইনজীবী
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। আদালতে বিচার শুরু করতে বার বার সময় চাচ্ছেন সালমান-আনিসুলের আইনজীবী। রাষ্ট্রপক্ষ জানিয়েছে- মামলাটি তারা মিসগাইড করছেন।

রোববার (৪ জানুয়ারি) সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলায় শুনানি করেন তাদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

শুনানির শুরুতেই আইনজীবী আন্দোলন চলাকালীন সময়ের কারফিউ জারি করে হত্যাকাণ্ডের জন্য সালমান এফ রহমান ও আনিসুল হক দুজনের যে ফোনালাপ ট্রাইব্যুনালে পেশ করা হয়েছে, সেটি পরীক্ষা করার জন্য বিদেশি বিশেষজ্ঞ দিয়ে তাদের ভয়েস রেকর্ড করে ম্যাচিং করতে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান। পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মূর্তাজা মজুমদার বলেন, এমন সুযোগ নেই।

এসময় আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য পূর্বের আবেদনের বিষয়ে আদেশ জানতে চান আইনজীবী। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের জন্য আগে বার কাউন্সিল থেকে অনুমতি নিয়ে আসবেন। তারপর ট্রাইব্যুনাল এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।


একপর্যায়ে সালমান-আনিসুলের আইনজীবী বলেন, প্রসিকিউশন বিচারের দিকে যাচ্ছে, আর আমরা চাচ্ছি ন্যায় বিচার। তখন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আলম মাহমুদ বলেন, যখন মামলাটি তদন্ত চলছিলো বা ফর্মাল চার্জ দাখিল করেছিলো তখন বিদেশি আইনজীবী নিয়োগ দিতে উদ্যোগ কেনো নেয়া হয়নি। বিচার শুরুর হওয়ার আগে এখন কেন এসব বলছেন। এ সময় আইন অনুযায়ী বিচারের কার্যক্রম চলবে বলে জানান ট্রাইব্যুনালের চেয়ারম্যান। 

পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বিচার শুরুর আবেদন জানান। তখন আসামিদের আইনজীবী মনসুরুল হক শুনানির জন্য আরও দুই দিন সময় চান। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, কয়েকবার সময় দেয়া হয়েছে, আর সময় দেয়া হবেনা। বিচার শুরু হোক। আপনাকে আমরা আর একদিন সময় দিবো।

তখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উঠে দাঁড়িয়ে বলেন, আমাদের আপত্তি আছে। আসামিপক্ষ বিভিন্ন সাবমিশন রেখে মামলাটি বিচারে বিলম্ব করছে। তাদের আগেও ১৩ দিন সময় দেয়া হয়েছে। এদেশের মানুষ জুলাই হত্যাকাণ্ডের বিচার চায়। অন্তবর্তী সরকারকে বিচার করার জন্যই ক্ষমতায় বসিয়েছে জনগণ। অথচ আসামিপক্ষ মামলাটি বিভিন্নভাবে মিসগাইড করছে।

ট্রাইব্যুনালের চেয়রাম্যান গোলাম মুর্তাজা মজুমদার আসামিপক্ষের আইনজীবীদের বলেন, আপনাদের শেষ বারের মতো দুইদিন সময় দেয়া হচ্ছে। ৬ জানুয়ারি শুনানি করবেন। আর বাড়তি সময় দেয়া হবে না। প্রধান বিচারপতি নির্দেশ উল্লেখ করে তিনি বলেন, প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন আসামিপক্ষের আইনজীবীর মৃত্যু ছাড়া অন্য কোনো কারণে মামলার তারিখ মুলতবি বা পিছানো যাবে না। পরবর্তীতে আগামী ৬ জানুয়ারি আসামিপক্ষের শুনানির জন্য ধার্য করেন ট্রাইব্যুনাল।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]