উদ্যোক্তা তৈরিতে বিশেষ উদ্যোগ, প্রত্যেকে পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা

লালমনিরহাট প্রতিনিধি

দেশজুড়ে

লালমনিরহাটে উদ্যোক্তা তৈরিতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে উত্তরা ব্যাংক। এ কর্মসূচির আওতায় জেলার প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচনের পরিকল্পনা রয়েছে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন। এর ৫০ শতাংশ বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা এবং বাকি ৫০ শতাংশ সংশ্লিষ্ট ব্যাংকের ঋণ হিসেবে দেওয়া হবে।

2026-11-25T16:40:25+06:00
2026-11-25T16:40:25+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
উদ্যোক্তা তৈরিতে বিশেষ উদ্যোগ, প্রত্যেকে পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা
লালমনিরহাট প্রতিনিধি
⏲ ৪:৪০ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬ | বুধবার
ছবি-লালমনিরহাট প্রতিনিধি
Advertisement
লালমনিরহাটে উদ্যোক্তা তৈরিতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে উত্তরা ব্যাংক। এ কর্মসূচির আওতায় জেলার প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচনের পরিকল্পনা রয়েছে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন। এর ৫০ শতাংশ বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা এবং বাকি ৫০ শতাংশ সংশ্লিষ্ট ব্যাংকের ঋণ হিসেবে দেওয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের পরিচালক এ কে এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন একই অফিসের অতিরিক্ত পরিচালক সঞ্জয় কুমার রায়। এ ছাড়া সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জুবায়েরসহ উত্তরা ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় উদ্যোক্তা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জুবায়ের। এতে উদ্যোক্তা নির্বাচনের প্রক্রিয়া, আর্থিক সুবিধা গ্রহণ এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক পিএলসির বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. মোজাম্মেল হক।

বক্তারা বলেন, যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।


  বিষয়:   লালমনিরহাট  উদ্যোক্তা  কর্মসূচি  নির্বাচন  প্রণোদনা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত