সাক্ষাৎকারের মাঝেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন পারেদেস

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-22T13:34:00+06:00
2026-11-22T13:34:00+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
খেলাধুলা
সাক্ষাৎকারের মাঝেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন পারেদেস
স্পোর্টস ডেস্ক
⏲ ১:৩৪ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসকে ঘিরে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কলম্বিয়ার বারানকিয়ায় আতলেতিকো মিনেইরোকে হারিয়ে বোকা জুনিয়র্সের কোপা সুদামেরিকানা জয়ের পর টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি।

৩২ বছর বয়সী পারেদেস তখন এস্তাদিও মেত্রোপলিতানো রবের্তো মেলেন্দেসে এক সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে ক্যামেরার সামনেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

মহাদেশীয় এই শিরোপা বোকা জুনিয়র্সের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে কথা বলছিলেন পারেদেস। এ সময় ঘটনাটি ঘটে। সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক তাকে পড়ে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করলেও পারেননি। দ্রুত ছুটে আসেন চিকিৎসা দলের সদস্য ও অন্য কর্মকর্তারা।

পারেদেসের চিকিৎসা চলাকালে সম্প্রচার বন্ধ রাখা হয়। তবে কিছুক্ষণ পর স্বস্তির খবর আসে। তিনি সুস্থ বোধ করলে নিজের পায়ে হেঁটেই ড্রেসিংরুমের দিকে চলে যান।

ফাইনাল ম্যাচেও শারীরিক সমস্যায় ভুগছিলেন পারেদেস। বারানকিয়ার প্রচণ্ড গরম ও আর্দ্রতা তার ওপর বাড়তি চাপ তৈরি করেছিল। ম্যাচ চলাকালে অস্বস্তি বোধ করায় ৫৮ মিনিটে তাকে তুলে নেওয়া হয়। বেঞ্চে বসে থাকার সময় সতীর্থদের তাকে ঠান্ডা করার চেষ্টা করতে দেখা যায়।

বোকা জুনিয়র্সের কোচ রদলফো আরুয়াবারেনা পারেদেসের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, খেলার সময় পারেদেস মাথা ঘোরার কথা জানিয়েছিলেন।

কোচ বলেন, ‘প্রথমার্ধের শেষ দিকে সে মাথা ঘুরতে অনুভব করছিল। বিরতিতে একটু ভালো হয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর বোঝা যাচ্ছিল, তার কষ্ট হচ্ছে।’

পারেদেসকে ঘিরে উদ্বেগ তৈরি হলেও বোকা জুনিয়র্সের জন্য রাতটি ছিল স্মরণীয়। আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জেতে দলটি। গোল করেন সান্তিয়াগো আসকাসিবার ও মিগেল মেরেন্তিয়েল। এর মধ্য দিয়ে মহাদেশীয় বড় শিরোপার জন্য বোকা জুনিয়র্সের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে।

নিজের শৈশবের ক্লাবে ফিরে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন পারেদেস। ম্যাচ শেষে শিরোপা উদযাপনেও অংশ নেন তিনি। তবে সাক্ষাৎকারের সময় ঘটে যাওয়া এই ঘটনা কিছুক্ষণের জন্য উৎসবের আনন্দে উদ্বেগ ছড়িয়ে দেয়।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত