সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-16T10:45:27+06:00
2026-11-16T10:45:27+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশ
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৪৫ এএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বেতন উপাদান, বিভিন্ন ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার। জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে এসব সুবিধা নির্ধারণের জন্য যৌথ বাহিনী নির্দেশাবলি প্রণয়ন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের স্বাক্ষরে এই গেজেট প্রকাশ করা হয়।

সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণে এ গেজেট প্রকাশ করা হলো।

নির্দেশনায় সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট সব শ্রেণির সদস্যের বেতন কাঠামো, বেতন-ভাতার বিভিন্ন উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ নির্দেশনার আওতায় সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগী, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সংশ্লিষ্ট সদস্য, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্য এবং সমপর্যায়ের ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন।


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত