গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ ঘটনা: ত্রাণমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-07T19:53:56+06:00
2026-11-07T19:53:56+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ ঘটনা: ত্রাণমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৫৩ পিএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুল হাবিব দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি মানেই গণতন্ত্র। বিএনপি মানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফরের কথা উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, ওই দিন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন।

মন্ত্রী জানান, স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় লালমনিরহাটে একটি মডেল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করতে স্থানীয়দের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। এতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত