এআইকে ভালো কাজে ব্যবহার করতে হবে: খাদ্যমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-01T18:11:07+06:00
2026-11-01T18:11:07+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
এআইকে ভালো কাজে ব্যবহার করতে হবে: খাদ্যমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:১১ পিএম | ১ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
যুবসমাজের শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, সরকারি অনুদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়িয়েছে বর্তমান সরকার।

আজ রোববার (১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবসমাজের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কাজে লাগাতে হবে। নিজেরা প্রতিষ্ঠিত হতে পারলে দেশের সমৃদ্ধিও বাড়বে।

তিনি আরও বলেন, বর্তমানে সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ছে। তবে এ প্রযুক্তি ভালো কাজে ব্যবহার করতে হবে, খারাপ কাজে নয়। খারাপ কাজের মাধ্যমে সাময়িক লাভ পাওয়া গেলেও ভালো কাজের সুফল দীর্ঘস্থায়ী হয়।

যুবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘অর্থের পেছনে না দৌড়িয়ে নিজেকে এমনভাবে তৈরি করো, যেন অর্থ তোমার পেছনে দৌড়ায়।’

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার সারওয়ার আলম, সিভিল সার্জন আইভি ফেরদৌসী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহীদুল ইসলাম।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত