জেলার কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের উপর দুটি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে কাশিয়ানী উপজেলার চর-পিংগুলিয়া এলাকায় পোনা বাসস্ট্যান্ড ও এনার্জি পাম্পের মধ্যবর্তী স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , ঢাকা থেকে খুলনাগামী ঝিনাইদহ- ট-১১-১৯৪৩ একটি ট্রাক একই দিকে চলাচলকারী কুষ্টিয়া-ট-১১-২৮৪০ ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ওই দুর্ঘটনায় পেছনে থাকা ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত চালক জিয়াউর রহমান (২২) চুয়াডাঙ্গা সদর থানার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
জ/উ