সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-26T14:58:28+06:00
2026-10-26T14:58:28+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৫৮ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

এর আগে গত জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন এলিজা জামান। পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি নিয়ে গঠিত এ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ থাকলেও ১২ জানুয়ারির নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপর আসনটিতে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ১২ অক্টোবর ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

এ উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য গত ১৬ অক্টোবর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। দলটির ৭০ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁদের মধ্যে ৬৮ জন আবেদন জমা দেন।

এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হওয়ার পাশাপাশি পিরোজপুর জেলা বিএনপি ও কেন্দ্রীয় মহিলা দলের সঙ্গে যুক্ত। তাঁর বাবা সরদার সুলতান মাহমুদ সাবেক সংসদ সদস্য ছিলেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত