বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তিন বিভাগে বৃষ্টি-বজ্রপাতের আভাস

জবাবদিহি ডেস্ক

জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অনুকূল আবহাওয়া পরিস্থিতিতে এটি শক্তি সঞ্চয় করে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশের তিন বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

2026-10-26T10:23:37+06:00
2026-10-26T10:23:37+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তিন বিভাগে বৃষ্টি-বজ্রপাতের আভাস
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:২৩ এএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অনুকূল আবহাওয়া পরিস্থিতিতে এটি শক্তি সঞ্চয় করে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশের তিন বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমেই ঘনীভূত হচ্ছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে। পূর্বাভাসে আগামী বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ/শা


  বিষয়:   বঙ্গোপসাগর  নিম্নচাপ  বৃষ্টি-বজ্রপাতের আভাস 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত