ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় পঞ্চম

জবাবদিহি ডেস্ক

জাতীয়

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৯, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

2026-10-26T09:00:45+06:00
2026-10-26T09:00:45+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় পঞ্চম
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:০০ এএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৯, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির তালিকা অনুযায়ী, ২০৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। পাকিস্তানের আরেক শহর করাচি ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় এবং ভিয়েতনামের রাজধানী হ্যানয় ১৭২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে, ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।

আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমানের তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকে।

এ ছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ুর মান অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

সেই হিসাবে, সোমবার সকালে ঢাকার একিউআই স্কোর ১৬৯ হওয়ায় রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ ধরনের বায়ুমান বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

জ/শা


  বিষয়:   ঢাকার বাতাস  অস্বাস্থ্যকর  দূষিত বায়ু 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত