প্রতিদিনের মতো আজও টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। তবে আজকের সূচিতে ফুটবলপ্রেমীদের বিশেষ আকর্ষণ ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্বের সেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ এই পুরস্কার কার হাতে উঠবে, তা জানতে চোখ রাখতে হবে ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে।
এ ছাড়া রয়েছে জাতীয় ক্রিকেট লিগের চারটি ম্যাচ, গ্লোবাল টি-টুয়েন্টি এবং ফরাসি লিগ আঁ-তে পিএসজি ও লিওঁর লড়াই। একনজরে দেখে নিন আজকের খেলার সূচি ও সম্প্রচারমাধ্যম।
জাতীয় ক্রিকেট লিগ
সিলেট–খুলনা: সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
ময়মনসিংহ–চট্টগ্রাম: সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
ঢাকা–রাজশাহী: সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
রংপুর–বরিশাল: সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
ব্যালন ডি’অর
অনুষ্ঠান: রাত ১২টা, ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইট
টি-টুয়েন্টি
গ্লোবাল টি-টুয়েন্টি: রাত ৮টা ও রাত ১টা, টি স্পোর্টস
লিগ আঁ
পিএসজি–লিওঁ: রাত ১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২
জ/শা