হিমছড়ি সৈকতে ডুবে যাওয়া পাঁচ পর্যটকের পরিচয় মিলেছে

নিউজ ডেস্ক

দেশজুড়ে

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রামুর পেঁচারদ্বীপ এলাকায় সমুদ্রে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজ পাঁচ পর্যটকের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ছাড়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

2026-10-22T08:44:07+06:00
2026-10-22T08:44:07+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
হিমছড়ি সৈকতে ডুবে যাওয়া পাঁচ পর্যটকের পরিচয় মিলেছে
নিউজ ডেস্ক
⏲ ৮:৪৪ এএম | ২২ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রামুর পেঁচারদ্বীপ এলাকায় সমুদ্রে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজ পাঁচ পর্যটকের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ছাড়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ির পেঁচারদ্বীপে জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার বাসিন্দা মুকাররম হোসেনের ছেলে রোহান (২৩), শহীদুল ইসলাম (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মো. আকাশ (২১)।

নিখোঁজ দুজন হলেন চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মো. কবিরের ছেলে মো. হারুন (২০) এবং ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২)।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পর্যটকদের দুটি দল পেঁচারদ্বীপ জাদুঘরসংলগ্ন রেজুখাল পেরিয়ে খাল ও সমুদ্রের মাঝখানে জেগে ওঠা একটি চরে ঘুরতে যায়। বিকেলের পর সাগরে জোয়ার শুরু হলে পানির উচ্চতা বাড়তে থাকে এবং একপর্যায়ে চরটি ডুবে যায়। তবে পর্যটকেরা এ বিষয়ে খেয়াল করেননি। ফলে চরটি পানিতে তলিয়ে গেলে দুই দলের সদস্যরা বিপদে পড়েন।

ইউএনও আরও জানান, স্থানীয় লোকজন চট্টগ্রাম থেকে আসা পর্যটকদের তিনজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় দুজন নিখোঁজ হন।

জীবিত উদ্ধার হওয়া তিন পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন চট্টগ্রামের বায়েজিদ এলাকার মৃত আবুল কালামের ছেলে রাকিব হাসান, একই এলাকার মৃত ছগিরের ছেলে মো. সানী এবং বায়েজিদে বসবাসকারী নোয়াখালীর মো. হেলালের ছেলে মো. আকাশ।

হাসপাতালে চিকিৎসাধীন সানী ও আকাশ জানান, বুধবার দুপুর ১২টার দিকে ট্রেনে কক্সবাজার পৌঁছে তাঁরা আগে থেকে বুকিং করা পেঁচারদ্বীপের একটি রিসোর্টে ওঠেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে রেজুখাল পেরিয়ে চরে চলে যান তাঁরা। একইভাবে অন্য একটি পর্যটক দলের সদস্যরাও খাল পেরিয়ে ওই চরে যান। পরে জোয়ারের পানি বাড়তে থাকলে এ দুর্ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান রাত সাড়ে ৯টার দিকে জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

অন্যদিকে, নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

জ/শা


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত