দক্ষিণ কোরিয়ায় আরও বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দেশটির সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

2026-10-23T09:08:13+06:00
2026-10-23T09:08:13+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
দক্ষিণ কোরিয়ায় আরও বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:০৮ এএম | ২৩ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দেশটির সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

বুধবার ও বৃহস্পতিবার (২১ ও ২২ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় এসব বৈঠক ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার মানবসম্পদ উন্নয়ন সংস্থা (এইচআরডি কোরিয়া)-এর সভাপতি লি বিয়ং-হুনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রতিমন্ত্রী। এতে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় সহযোগিতা জোরদার, নিয়োগপ্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করা এবং অপেক্ষমাণ বাংলাদেশি কর্মীদের জন্য বরাদ্দ কোটা পূরণ করে তাঁদের সময়মতো দক্ষিণ কোরিয়ায় পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের পরিধি বাড়ানো, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগব্যবস্থা নিশ্চিত করা এবং বাংলাদেশে কোরীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান মো. নুরুল হক।

এ সময় এইচআরডি কোরিয়ার সভাপতি দেশটির অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন। পাশাপাশি সরকার-টু-সরকার (জি-টু-জি) নিয়োগ কাঠামোর কার্যকারিতা বাড়ানো এবং নিয়োগপ্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

একই দিনে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন প্রতিমন্ত্রী। ডেভিডের নেতৃত্বাধীন কোরীয় বিনিয়োগকারী দলের সঙ্গে আলোচনায় বাংলাদেশের বিভিন্ন বিকাশমান খাতে বিনিয়োগের সম্ভাবনা ও অনুকূল পরিবেশ তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও সুবিধা কাজে লাগাতে গভীর আগ্রহ প্রকাশ করেন কোরীয় বিনিয়োগকারীরা।

জ/শা 


  বিষয়:   বাংলাদেশ  দক্ষিণ কোরিয়া  কর্মী নিয়োগ  প্রতিমন্ত্রী মো. নুরুল হক 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত