স্বাস্থ্যসেবায় ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা সরকারের

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-15T13:25:28+06:00
2026-10-15T13:25:28+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
স্বাস্থ্যসেবায় ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা সরকারের
জবাবদিহি ডেস্ক
⏲ ১:২৫ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের একই ছাতার নিচে এনে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ২০২৮ সালের মধ্যে উপজেলা পর্যায়ে ১৫১টি স্বাস্থ্যসেবা অবকাঠামোর নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠনসংক্রান্ত গবেষণার ফলাফল অবহিতকরণ কর্মশালায় তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠনসহ প্রস্তাবিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা জরুরি। তবে সব পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন। এ কারণে প্রস্তাবনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে পাইলট প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে কার্যক্রম শুরু করতে হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। মানসম্মত স্বাস্থ্যসেবা ছাড়া সমৃদ্ধ অর্থনীতি ও সুস্থ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য স্বাস্থ্য খাতের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়িয়ে সেগুলোকে একটি কার্যকর কাঠামোর আওতায় আনতে হবে।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত