সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা ৪ দিনের রিমান্ডে

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-10-12T19:32:32+06:00
2026-10-12T19:32:32+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা ৪ দিনের রিমান্ডে
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৩২ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ বড়ুয়া ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১২ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

এর আগে, দেবাশীষ বড়ুয়া ও কাজী গুলশান আরাকে আদালতে হাজির করা হয়। তাদেরকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে শুনানির সময় এজলাসে তোলা হয়।

রাজধানীতে অভিযান চালিয়ে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের কথা সোমবার সকালে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার  মো. শফিকুল ইসলাম।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত