৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-15T13:14:35+06:00
2026-10-15T13:14:35+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১৪ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীর নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে চাকরি করবেন। এ গ্রেডে তাঁদের বেতনক্রম ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। পরের বছর মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা নেওয়া হয়। ২০২৫ সালের ৮ জুলাই থেকে ধাপে ধাপে প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৬ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ওই ফলাফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত সুপারিশ প্রকাশের ১০ মাসেরও বেশি সময় পর এবার ১ হাজার ৭০২ জন প্রার্থীর নিয়োগের গেজেট প্রকাশ করা হলো।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত