চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, গ্রেপ্তার ৫

চাঁদপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-14T13:17:58+06:00
2026-10-14T13:17:58+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, গ্রেপ্তার ৫
চাঁদপুর প্রতিনিধি
⏲ ১:১৭ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদী থেকে ৮ হাজার ৩২৫ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়েরের কার্যক্রম চলছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিট পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর থানাধীন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বুধবার সকাল পৌনে ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৩২৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া মেঘনা নদীতে মালিকবিহীন অবস্থায় পেতে রাখা আরও ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের পৃথক ধারায় পাঁচটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

অন্যদিকে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে নদী থেকে উদ্ধার করা মালিকবিহীন ও পরিত্যক্ত ৮ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযান চলাকালে উদ্ধার হওয়া ১০ কেজি ইলিশ মাছ অসহায় ও দুস্থ মানুষ এবং স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়া নিষিদ্ধ সময়ে মাছ ধরার অভিযোগে চার অপ্রাপ্তবয়স্ক কিশোরকে আটক করে নৌ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞা চলাকালে নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত