দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। টেলিভিশন টকশো, রাজনৈতিক আলোচনা এবং নারী হিসেবে রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে পরিচিতি পেয়েছেন তিনি। সম্প্রতি বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট পরিচয় দেওয়া কয়েকজনকে নিয়ে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তাঁর দাবি, ওই ব্যক্তিদের চেয়ে তিনি নিজেই ১০০ গুণ বেশি বিএনপি।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন মেঘনা আলম। একই সঙ্গে প্রকৃত অনলাইন অ্যাক্টিভিস্টদের পাশে থাকার কথাও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘আগেই বলেছিলাম, বিএনপি অনলাইন এক্টিভিস্ট পরিচয় দেয়া কিছু গুপ্তদের থেকে মেঘনা আলম ১০০ গুণ বেশি বিএনপি। রাজনীতি বুঝতে হবে!’
পোস্টের শেষে তিনি আরও লেখেন, ‘আসল অনলাইন এক্টিভিস্টরা সবাই পাশে ছিল।’
মেঘনা আলমের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হতে পারে। তবে কাদের তিনি ‘গুপ্ত’ বলে উল্লেখ করেছেন কিংবা কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন, তা ফেসবুক স্ট্যাটাসে বিস্তারিত ব্যাখ্যা করেননি।
এদিকে একই দিন সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা আলম।
জ/শা