ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-12T19:39:54+06:00
2026-10-12T19:39:54+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
ইউটিউবে চ্যানেল খুলে ভক্তদের কী বার্তা দিলেন সালমান খান
বিনোদন ডেস্ক
⏲ ৭:৩৯ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খান নিজের ইউটিউব চ্যানেল চালু করেছেন। ‘বিয়িং সালমান খান’ নামের এই চ্যানেলে ভক্তদের শেখাবেন তার স্বতন্ত্র অভিনয়শৈলী, শারীরিক অঙ্গভঙ্গি ও সংলাপ পরিবেশনের কৌশল। গত শুক্রবার (৯ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেল চালুর ঘোষণা দেন সালমান। এ উপলক্ষে ইনস্টাগ্রাম স্টোরিতে চ্যানেলের লিংকও শেয়ার করেন তিনি।

ভক্তদের উদ্দেশে অভিনেতা লেখেন, ‘শুরু থেকে শুরু করি। এটি আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড-সবকিছুই এখানে পাওয়া যাবে।’

চ্যানেলটির প্রথম দিকের একটি ভিডিওতে সালমানকে দুটি ভিন্ন চরিত্রে দেখা গেছে। একটিতে তিনি অভিনয় ও ব্যক্তিত্ব বিকাশের প্রশিক্ষক, অন্যটিতে শিক্ষার্থী। প্রশিক্ষকের ভূমিকায় নিজের পরিচিত অঙ্গভঙ্গি, সংলাপ বলার ধরন এবং পর্দায় তার স্বতন্ত্র উপস্থিতির কৌশল তুলে ধরেন এই অভিনেতা।

চ্যানেলটি চালুর পরপরই ভক্তদের কাছ থেকে সাড়া পেয়েছে। ইতোমধ্যে এর সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ হাজার ৬০০ ছাড়িয়েছে। এর মাধ্যমে সিনেমার বাইরেও প্রিয় তারকার সঙ্গে যুক্ত হওয়ার নতুন সুযোগ পাচ্ছেন ভক্তরা।

সালমান ছাড়াও বলিউডের একাধিক তারকা ইউটিউবের মাধ্যমে দর্শকদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও কার্তিক আরিয়ানেরও নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে।

অন্যদিকে, চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান তারকাদের নিয়ে রান্নাবিষয়ক ভ্লগ তৈরি করে ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০২৪ সালে চালু হওয়া তার চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে। বিভিন্ন তারকার বাড়িতে গিয়ে রান্না করা এবং তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা-এসবই তার ভিডিওর অন্যতম আকর্ষণ।

এদিকে, সালমান খান বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম মৌসুম উপস্থাপনা করছেন। সিনেমার পর্দায় তাকে পরবর্তী সময়ে দেখা যাবে ‘মাত্রুভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত এই ছবিতে তার সহশিল্পী চিত্রাঙ্গদা সিং। চলতি বছরের মার্চে ছবিটি মুক্তির কথা থাকলেও দুই দফায় মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এখনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত