দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। এ ছাড়া ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত এ দাম মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্যন্ত কার্যকর রয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) সোনা ও রুপার দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করে সংগঠনটি। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ দামেই সোনা ও রুপা বিক্রি হবে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬৮৩ টাকায়।
জ/শা