আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ পরিস্থিতি: রাশেদ খাঁন

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-25T17:12:52+06:00
2026-11-25T17:12:52+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
রাজনীতি
আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ পরিস্থিতি: রাশেদ খাঁন
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:১২ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের কারণে গোপালগঞ্জে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আজ বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন সম্প্রতি গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সহিংস কর্মকাণ্ডের ফলে সৃষ্ট পরিস্থিতির কথা তুলে ধরেন।

তিনি বলেন, গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে। রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। সড়কপথে যানবাহন চলাচলেও আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রাশেদ খাঁন আরও বলেন, পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠা সরবরাহব্যবস্থাও নিয়মিত সচল রাখা কঠিন হয়ে পড়েছে।

পোস্টে তিনি পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক তুলে ধরে বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও গোপালগঞ্জে নিজেদের নিরাপদ মনে করছেন না। ফলে তাঁদের স্বাভাবিক দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তিনি উল্লেখ করেন, থানা পুড়িয়ে দেওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আবার নতুন করে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত থানাগুলোর সংস্কারকাজও শুরু করা সম্ভব হচ্ছে না। তাঁর দাবি, পুলিশের কার্যক্রম ব্যাহত হওয়ায় গোপালগঞ্জে বিভিন্ন অপরাধ ও অপকর্মের সুযোগ তৈরি হয়েছে।

সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের কারণে গোপালগঞ্জে এখন ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ পরিস্থিতি নেমে এসেছে।

পোস্টের শেষাংশে তিনি গোপালগঞ্জের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানান। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণ যত দ্রুত শক্ত অবস্থান নিতে পারবে, তত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা করেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত