শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাও এলাকায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ (চার) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ৮ অক্টোবর ভোর রাতে ডিবির একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, পাঁচগাও এলাকার মো: মমতাজ আলীর ছেলে মো: জুয়েল রানা (২৮), দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মো: মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার মো: সৈয়দ আলীর ছেলে মো: কাউছার আলী (৩০) একই এলাকার মো: জুলহাস উদ্দিনের ছেলে মো: রিয়াদ হাসান (২০)।
পরে ধৃত মাদক ব্যবসায়ীদের ডিবি কার্যালয়ে নিয়ে এসে পিসি/পিআর, সিডিএমএস পর্যালোচনা করে জুয়েল রানার বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে ৮ টি, কাউসার আলীর বিরুদ্ধে ৪ কেজি গাঁজা মামলা রয়েছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মাদক চোরাচালান ও অপরাধ সংক্রান্ত কাজ বন্ধে ডিবি পুলিশ সর্বদা মাঠে কাজ করবে। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
জ/উ