সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে দুই থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। একই আদেশে খুলশী থানার বর্তমান ওসি মো. আবদুর রহিমকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছে।

2026-10-08T07:37:52+06:00
2026-10-08T07:37:52+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৩৭ এএম | ৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে দুই থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। একই আদেশে খুলশী থানার বর্তমান ওসি মো. আবদুর রহিমকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আকবরশাহ থানার বর্তমান ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে।

এ ছাড়া খুলশী থানার বর্তমান ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস ১০ দিনের মধ্যেই মো. আবদুর রহিমকে বদলি করা হলো।

সম্প্রতি চট্টগ্রামে আলোচিত ওয়াকিল হোসেন ওরফে ‘বগা’কে গ্রেফতারের চেষ্টায় পুলিশের অভিযান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। ওই ঘটনায় খুলশী থানা পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

জ/শা


  বিষয়:   চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  সিএমপি  ওসি পদে রদবদল 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত