মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-08T14:33:24+06:00
2026-10-08T14:33:24+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৩৩ পিএম | ৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
মা ইলিশ রক্ষায় সাগর ও নদ-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে সাগর ও সুন্দরবনের নদ-নদীতে ইলিশ আহরণ করতে পারবেন না জেলেরা।

ডিমওয়ালা মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতেই মৎস্য অধিদফতর এ নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞার সময়ে সাগর ও নদীতে মাছ শিকার বন্ধ রাখতে মৎস্য বিভাগ, বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের বিশেষ নিরাপত্তা টহল থাকবে। পাশাপাশি পরিচালনা করা হবে অভিযান ও মোবাইল কোর্ট। নিষেধাজ্ঞা সম্পর্কে জেলেদের সচেতন করতে চালানো হবে প্রচার-প্রচারণাও।

নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার, পরিবহন, মজুদ বা বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞা শুরুর আগে বুধবার বিকেলেই সাগর ও নদীতে থাকা ইলিশের জেলেরা তীরে উঠে এসেছেন।

এদিকে নিষেধাজ্ঞার ২২ দিন ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। সংশ্লিষ্ট এলাকায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ইলিশ জেলের সংখ্যা প্রায় দেড় হাজার। তবে সরকারি এই চাল সহায়তা পাবেন শুধু নিবন্ধিত সাড়ে ১১শ’ জেলে পরিবার।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত