বাংলাদেশ-ইন্দোনেশিয়া ভিসা সহজ ও সরাসরি ফ্লাইট চালুর আলোচনা

জাতীয়

2026-10-08T15:25:27+06:00
2026-10-08T15:25:27+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
বাংলাদেশ-ইন্দোনেশিয়া ভিসা সহজ ও সরাসরি ফ্লাইট চালুর আলোচনা
⏲ ৩:২৫ পিএম | ৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, সরাসরি বিমান যোগাযোগ চালু এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা।

সাক্ষাৎকালে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো, শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণকারী বিপুলসংখ্যক পর্যটকের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় কোম্পানির কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরির বিষয়েও উভয়পক্ষ মতবিনিময় করেন।

ভ্রমণ সহজ করতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করা, বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু এবং বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়গুলো বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।

এ সময় দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া তৈরি পোশাক, পাট, কৃষি ও পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। একই সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদার এবং দুই দেশের অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত প্রকাশ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত