ইয়েমেনে মানবিক সহায়তা দেবে জাপান

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের অবনতিশীল মানবিক পরিস্থিতি এবং যুদ্ধের প্রভাব প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ায় দেশটিতে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। পাশাপাশি জিবুতিকেও সহায়তা দেওয়া হবে। এ দুই দেশে মোট ১ কোটি ডলার সহায়তা দেবে টোকিও।

2026-10-07T22:23:30+06:00
2026-10-07T22:23:30+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইয়েমেনে মানবিক সহায়তা দেবে জাপান
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:২৩ পিএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
ইয়েমেনের অবনতিশীল মানবিক পরিস্থিতি এবং যুদ্ধের প্রভাব প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ায় দেশটিতে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। পাশাপাশি জিবুতিকেও সহায়তা দেওয়া হবে। এ দুই দেশে মোট ১ কোটি ডলার সহায়তা দেবে টোকিও।

মঙ্গলবার জাপান সরকার এ অনুদান অনুমোদন করেছে বলে দেশটির দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এ বরাতে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনকে দেওয়া হবে ৮০ লাখ ডলার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে।

জিবুতির জন্য বরাদ্দ করা হয়েছে ২০ লাখ ডলার। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার মাধ্যমে দেশটিতে এই সহায়তা পৌঁছাবে।

জাপান সরকার জানিয়েছে, এ সহায়তার লক্ষ্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করা। বিশেষ করে বাব আল মান্দাব প্রণালির নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এই নৌপথ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাপানের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়েমেনের যুদ্ধের প্রভাব এই অঞ্চলে ছড়িয়ে পড়ায় মানবিক সহায়তার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাও জরুরি হয়ে উঠেছে।


জ/বা


  বিষয়:   আন্তর্জাতিক  ইয়েমেন  জাপান  মানবিক সহায়তা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত