ফোনের নেটওয়ার্ক স্লো? সমাধান করবেন যেভাবে

জবাবদিহি ডেস্ক

প্রযুক্তি

পথ চলতে হঠাৎ গায়েব হয়ে গেল ফোনের নেটওয়ার্ক। মাঝেমধ্যে অনেকে এমন সমস্যায় পড়েন। সাধারণত ডিভাইসে নেটওয়ার্ক সংযোগের সমস্যা হলে প্রথমেই দৃষ্টি পড়ে স্থানীয় টেলিকম অপারেটরের ওপর। কিন্তু এর সমাধান রয়েছে ফোনের ভেতরে।

2026-10-07T18:42:10+06:00
2026-10-07T18:42:10+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
প্রযুক্তি
ফোনের নেটওয়ার্ক স্লো? সমাধান করবেন যেভাবে
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৪২ পিএম | ৭ অক্টোবর, ২০২৬ | বুধবার
প্রতীকী ছবি
পথ চলতে হঠাৎ গায়েব হয়ে গেল ফোনের নেটওয়ার্ক। মাঝেমধ্যে অনেকে এমন সমস্যায় পড়েন। সাধারণত ডিভাইসে নেটওয়ার্ক সংযোগের সমস্যা হলে প্রথমেই দৃষ্টি পড়ে স্থানীয় টেলিকম অপারেটরের ওপর। কিন্তু এর সমাধান রয়েছে ফোনের ভেতরে।

ডিভাইসে নেটওয়ার্ক না পেলে প্রথমেই ডিভাইস থেকে সিমকার্ড বের করে তা পরিষ্কার করতে হবে। নিজের স্মার্টফোনের সুইচ এরপর বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে পাওয়ার বাটন প্রেস করে অন্তত ১০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। ডিভাইস বন্ধ করা ও চার্জে থাকলে তা সবার আগে বিচ্ছিন্ন করতে হবে। সাধারণত ফোনে ডিভাইসভেদে ট্রের মধ্যে সিমকার্ড থাকে। পিন ব্যবহার করে এই ট্রে ফোন থেকে সিম বের করতে হবে। পুরোনো ফোনে অনেক সময় ফোনের ব্যাটারির নিচে সিমকার্ড স্লট থাকে। সিমকার্ড ফোন থেকে বের করে তা পরিষ্কার করতে হবে। কয়েকটি পদ্ধতিতে সিমকার্ড পরিষ্কার করা যায়। ব্যাটারির নিচে সিম স্লট থাকলে গোল্ডেন রঙের সব কানেক্টর ভালো করে মুছে নিতে হবে। 

স্বচ্ছ কাপড়ে ৯০-৯৯ শতাংশ ঘনত্বের রাবিং অ্যালকোহল নিয়ে তা দিয়ে সিমকার্ড পরিষ্কার করতে হবে। অ্যালকোহল না থাকলে শুকনো কাপড় দিয়ে সিমকার্ড পরিষ্কার করে নিতে হবে। 

অনেক সময় ডিভাইসে অতিরিক্ত গরমের কারণে সিমকার্ড নেটওয়ার্ক ছেড়ে দিতে পারে। এ ক্ষেত্রে ডিভাইস পুরোপুরি বন্ধ করে কিছুটা ঠান্ডা করে তারপর সিমকার্ড প্রবেশ করাতে হবে। উল্লিখিত কাজের পর নেটওয়ার্কের মান অনেকটা ভালো হবে।


জ/বা


  বিষয়:   প্রযুক্তি  নেটওয়ার্ক  টেলিকম অপারেটর 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত