মেসির সঙ্গে খেলার স্বপ্ন পূরণ হয়েছে মাস্তানতুয়েনোর

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-10-05T19:17:33+06:00
2026-10-05T19:17:33+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
মেসির সঙ্গে খেলার স্বপ্ন পূরণ হয়েছে মাস্তানতুয়েনোর
স্পোর্টস ডেস্ক
⏲ ৭:১৭ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ড্রেসিংরুম ভাগ করে নেওয়া কিংবা জাতীয় দলের জার্সিতে একই সঙ্গে মাঠে নামা-লিওনেল মেসির সঙ্গ খুব বেশি সময় পাননি ফ্রাঙ্কো মাস্তানতুয়েনো। তবে আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে দেখা হওয়া ও তার সতীর্থ হিসেবে মাঠে নামার সুযোগই যেন পূরণ করে দিয়েছে তরুণ এই ফরোয়ার্ডের এক জীবনের স্বপ্ন। কিংবদন্তি মেসির সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোও তার কাছে হয়ে উঠেছে বড় আনন্দের উপলক্ষ।

মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাস্তানতুয়েনো বলেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল মেসির সঙ্গে খেলা। আমি কখনও ভাবিনি সত্যিই সেটা পূরণ করার সুযোগ পাব। আমি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। যেদিন আমি অনুশীলন ক্যাম্পে ঢুকে তাকে দেখলাম, সেদিন আমার সারা জীবনের একটি স্বপ্ন সত্যি হলো। তার সঙ্গে যত কম সময়ই হোক না কেন, এমনকি একটি মুহূর্তও ভাগ করে নিতে পারা আমার জন্য অনেক বড় বিষয় এবং এটা আমাকে ভীষণ আনন্দিত করে।’

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে ধারে চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় খেলছেন মাস্তানতুয়েনো। ১৯ বছর বয়সী এই উইঙ্গারকে অনেকেই আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যৎ হিসেবে দেখছেন। জাতীয় দলের হয়ে নিজের সামর্থ্যের প্রমাণও দিচ্ছেন তিনি। আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে বুর্কিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ে একটি গোল করেছেন এই তরুণ।

এদিকে বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানাবেন মেসি। মেসির বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে সবাই মিলে সর্বোচ্চটা দেওয়ার ব্যাপারে আশাবাদী মাস্তানতুয়েনো।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত