ইতালি প্রবাসী ভাইয়ের কাছে ১২ লাখ টাকা দাবি, থানায় লিখিত অভিযোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

দেশজুড়ে

শেরপুরের নালিতাবাড়ীতে সম্পত্তি ও পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও ১২ লাখ টাকা দাবির অভিযোগ করেছেন মো. হারুন মিয়া (৪৪) নামে এক ইতালি প্রবাসী।

2026-10-05T13:02:48+06:00
2026-10-05T13:02:48+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ইতালি প্রবাসী ভাইয়ের কাছে ১২ লাখ টাকা দাবি, থানায় লিখিত অভিযোগ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
⏲ ১:০২ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
ফাইল ছবি
শেরপুরের নালিতাবাড়ীতে সম্পত্তি ও পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও ১২ লাখ টাকা দাবির অভিযোগ করেছেন মো. হারুন মিয়া (৪৪) নামে এক ইতালি প্রবাসী।

গতকাল রবিবার (৪ অক্টোবর) নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগে তাঁর ছোট ভাই মো. রনি ঢালী (৩৭)-কে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তারাগঞ্জ দক্ষিণ বাজারের শাহী জামে মসজিদ সংলগ্ন এলাকায় বসতবাড়ি ও পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

অভিযোগকারী হারুন মিয়ার দাবি, তাঁর ছোট ভাই রনি ঢালী বিভিন্ন সময় পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। বিদেশে থাকা অবস্থায়ও ফোন করে হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, গত ২২ সেপ্টেম্বর দেশে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পারিবারিক বিরোধ মীমাংসার উদ্যোগে সমাধান হয়। কিন্তু রোববার সকাল আনুমানিক ১১টার দিকে রনি ঢালী আবারও ১২ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন হারুন মিয়া। টাকা দিতে অস্বীকৃতি জানালে রনি ঢালী গালিগালাজ করেন এবং কাঠের ফাল দিয়ে হামলার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে দাবি করেন অভিযোগকারী। একই দিন মোছা. তাছলিমা বেগম ও দেবর রনি ঢালীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেন। 

অভিযোগে তিনি বলেন, জমিজমাসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে রনি ঢালী তাঁর ওপর জুলুম-অত্যাচার করে আসছেন। তাঁর স্বামী মারা যাওয়ার পর রনি ঢালী তাঁর ঘরের টিনের বেড়া এলোপাতাড়িভাবে কুপিয়ে ব্যাপক ক্ষতি করেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে কিল-ঘুষি ও চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগ করেন তিনি।


  বিষয়:   শেরপুর  সম্পত্তি  অভিযোগ  গণ্যমান্য  ভয়ভীতি  উদ্যোগে 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত