বরিশালে ধারালো অস্ত্রসহ ‘কিশোর গ্যাং লিডার’ বাবা-ছেলে গ্রেপ্তার

বরিশাল সংবাদদাতা

অপরাধ

2026-10-04T01:56:02+06:00
2026-10-04T01:56:02+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
অপরাধ
বরিশালে ধারালো অস্ত্রসহ ‘কিশোর গ্যাং লিডার’ বাবা-ছেলে গ্রেপ্তার
বরিশাল সংবাদদাতা
⏲ ১:৫৬ এএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
বরিশাল নগরীর বটতলা এলাকা থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন উল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর বটতলা এক নম্বর গলির বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে মো. সোহেল ও তার ছেলে মো. স্ট্যালিন (২২)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘স্ট্যালিন কিশোর গ্যাং’ গ্রুপের প্রধান স্ট্যালিন ও তার বাবা সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র ও একটি পাইপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

পুলিশের দাবি, স্ট্যালিন বটতলা এলাকায় কিশোর গ্যাংয়ের অন্য সদস্যদের নিয়ে চাঁদাবাজি, ইভটিজিং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। তার বাবা সোহেলকেও ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

ওসি আরও জানান, বাবা-ছেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে স্থানীয়রা থানায় অভিযোগ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত