রাজধানীর উত্তরায় ভাগ্নির বাড়ি দখল ও প্রাণনাশের হুমকি মামার

জ্যেষ্ঠ প্রতিবেদক:

অপরাধ

রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় মামা হয়ে ভাগ্নির বাড়ির চতুর্থ তলার বাসা দখলে নেয়ার পর এখন পুরো বাড়ি দখলের পায়তাঁরার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। ৬ তলা বিশিষ্ট বাড়ির চতুর্থ তলা ইতোমধ্যে তার একমাত্র কিশোরী ভাগ্নি তেজস্বী তুরিনকে জিম্মি করে অস্ত্রের ভয় দেখিয়ে গত ১২ সেপ্টেম্বর জোড়পূর্বক দখলে নিয়ে মামা শাহনেওয়াজ আহমেদ শিশির বসবাস শুরু করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তেজস্বী তুরিন।

2026-10-02T17:23:21+06:00
2026-10-02T17:23:21+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
অপরাধ
প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপের কামনা তরুনীর
রাজধানীর উত্তরায় ভাগ্নির বাড়ি দখল ও প্রাণনাশের হুমকি মামার
জ্যেষ্ঠ প্রতিবেদক:
⏲ ৫:২৩ পিএম | ২ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় মামা হয়ে ভাগ্নির বাড়ির চতুর্থ তলার বাসা দখলে নেয়ার পর এখন পুরো বাড়ি দখলের পায়তাঁরার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। ৬ তলা বিশিষ্ট বাড়ির চতুর্থ তলা ইতোমধ্যে তার একমাত্র কিশোরী ভাগ্নি তেজস্বী তুরিনকে জিম্মি করে অস্ত্রের ভয় দেখিয়ে গত ১২ সেপ্টেম্বর জোড়পূর্বক দখলে নিয়ে মামা শাহনেওয়াজ আহমেদ শিশির বসবাস শুরু করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তেজস্বী তুরিন।

গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এছাড়াও ওই বাড়ির ভাড়াটিয়াদের হুমকি এবং মারধরের চেষ্টার করা হয়েছে। এ ঘটনায় তেজস্বী তুরিন (১৮) তাঁর মামা শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে তেজস্বী তুরিন লিখিত বক্তব্যে জানান, উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িটি মো. মইন-এর মেয়ে তেজস্ব তুরিনের।

তার নানা তাসলিম উদ্দিন গত ২০১৭ সালে মারা যান। তার নানার দুইটি বাড়ি রয়েছে। এর একটি বাড়ি উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ি এবং অপরটি শাহবাগ থানা এলাকার হতিরপুলে অবস্থিত। হাতিরপুলের ৬ তলা বাড়িটি তার নানা একমাত্র মামা শাহ নেওয়াজ আহম্মেদ শিশির ও উত্তরা পশ্চিম থানা এলাকার এই বাড়িটি তার মা তুরিন আফরোজের নামে হেবা দলিলে দিয়ে যান। বাড়ি ২টিতে তারা আলাদা আলাদা স্বপরিবারে তারা বসবাস শুরু করেন। 

তারা মামা শাহ নেওয়াজ শিশির গত ২০১০ সালে হাতিরপুলের বাড়িটি বিক্রি কওে কানাডা চলে যান। সেখানে স্থায়ীভাবে বসবাস করেন। কিন্তু গত ৫ আগস্টের পর তার মামা শাহ নেওয়াজ শিশির বাংলাদেশে এসে তার মা তুরিন আফরোজের বাড়িটি বার বার দখলের চেষ্টা করেন। 

এমনটি তার মা তুরিন আফরোজের অনুপস্থিতিতে তাকে মেরে ফেলার জন্য একাধিকবার তেজস্বী তুরিনের উপর হামলা চালায়। এ ব্যাপারে তিনি উত্তরা পশ্চিম থানায় ৪টি সাধারণ ডায়েরি করেন এবং লিখিত অভিযোগ করেন।  কিন্তু এখন পর্যন্ত তেজস্বী তুরিন কোন সহায়তা পাননি। 

আইনগত কোন ব্যবস্থা না নেয়ার কারণে গত ১২ সেপ্টেম্বর মামা শাহ নেওয়াজ আহম্মেদ শিশির বাড়ির গেটের তালা ভেঙ্গে ৬ তলা বাড়ির ৪র্থ তলা দখল করে সেখানে বসবাস শুরু করে। দখলের সময় তেজস্বী তুরিন বাধা দিলে তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মারধর করে। এ ঘটনার পর উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। 

বর্তমানে শাহ নেওয়াজ শিশির অবৈধভাবে ওই বাড়িতে বসবাস করে ভাগ্নি তেজস্বী তুরিনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং তাকে ওই বাড়ি থেকে অন্যত্র চলে যেতে হুমকি দিচ্ছে। যে কোন সময় শিশির তেজস্বী তুরিনকে বাড়ি থেকে বের করে খুন বা গুম করতে পারে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তুরিনের অভিযোগ, তাঁর মামা ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময়ে বাসায় গিয়ে ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়েছেন এবং তাঁদের কাছ থেকে ভাড়া ও দলিলের কপি নেওয়ার চেষ্টা করেছেন। 

উত্তরা পশ্চিম থানায় দেওয়া পৃথক অভিযোগে তুরিন দাবি করেন, গত ১ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে শাহনেওয়াজ আহমেদ শিশির কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁর বাসায় যান এবং সেখানে সিসি ক্যামেরা স্থাপনের চেষ্টা করেন। তিনি এতে বাধা দিলে তাঁকে মারধরের চেষ্টা করা হয়। বাসাটি নিয়ে মালিকানা সংক্রান্ত বিরোধ আদালতে বিচারাধীন রয়েছে। 

তুরিনের দাবি, তাঁর মামার পক্ষ থেকে মালিকানার বিষয়ে আদালতের কোনো রায়ের কাগজ দেখানো হয়নি। তবে এসব অভিযোগের বিষয়ে শাহনেওয়াজ আহমেদ শিশিরের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তুরিন আরও জানান, এ ঘটনায় এর আগে তিনি একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ করেছেন। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, প্রত্যাশিত সহায়তা পাননি।

থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার জরুরী সহায়তা কামনা করছেন।

জ/শা 



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত