রাড্ডা ভাঙচুর: সাবেক ছাত্রদল নেতা মিশু গ্রেপ্তার

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-10-03T14:59:22+06:00
2026-10-03T14:59:22+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
অপরাধ
রাড্ডা ভাঙচুর: সাবেক ছাত্রদল নেতা মিশু গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৫৯ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন মিশুকে (৩৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বর্তমানে তিনি জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ শনিবার (৩ অক্টোবর) এক বার্তায় ডিবি জানিয়েছে, মিশুকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

গত ২৫ সেপ্টেম্বর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক ব্যক্তি হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। পরে এক্সকাভেটর দিয়ে স্বাস্থ্যসেবাকেন্দ্রটির একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।

এদিকে, ঘটনায় রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি যুবদল ও ছাত্রদলের স্থানীয় কমিটিও ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত