পূর্বাচলে অনুমোদনহীন ২০ বিলবোর্ড উচ্ছেদ

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-10-04T01:18:02+06:00
2026-10-04T01:18:02+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পূর্বাচলে অনুমোদনহীন ২০ বিলবোর্ড উচ্ছেদ
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১৮ এএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে চলমান অভিযানের এটি ছিল চতুর্থ দিন।

অভিযানকালে পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন বিভিন্ন স্থানে স্থাপিত রাজউকের অনুমোদনবিহীন মোট ২০টি বিলবোর্ড অপসারণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সড়কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি অনুমোদনহীন বিলবোর্ডের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদসহ একটি প্রতিনিধি দলও অভিযানে অংশ নেয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত