গোপীনাথপুরে ওয়াহেদ মুরাদ লাবুর নেতৃত্বে বিএনপির কর্মী সভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-03T19:59:42+06:00
2026-10-03T19:59:42+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপীনাথপুরে ওয়াহেদ মুরাদ লাবুর নেতৃত্বে বিএনপির কর্মী সভা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
⏲ ৭:৫৯ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়াহেদ মুরাদ লাবুর নেতৃত্বে এবং গোপীনাথপুরের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে সভায় গোপীনাথপুর এন.ইউ.এস. দাখিল মাদরাসার কমিটি গঠনসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি আবুল হোসেন মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ লাবু, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম রবিউল, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সেফাত আলী ও ময়েজ উদ্দিন লুলা, গোপীনাথপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন, নাটোর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক মো. আরিফ, সাবেক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফয়েজ উদ্দিন ভোলা, নাজিরপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সৌরভ আহমেদ ও সাধারণ সম্পাদক সজিব আহমেদ।

এ ছাড়া বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গোপীনাথপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত