জমজমের পানি বিলম্বের দায়ে বিমানের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সৌদি আরব থেকে ফেরা ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে দেরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

2026-10-02T10:31:48+06:00
2026-10-02T10:31:48+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
হাজিদের ভোগান্তি:
জমজমের পানি বিলম্বের দায়ে বিমানের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৩১ এএম | ২ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
সৌদি আরব থেকে ফেরা ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে দেরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৮ ফ্লাইট। ফ্লাইটে থাকা ওমরাহযাত্রীদের জমজমের পানি পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জমজমের পানি বহনকারী কনটেইনার নামানো এবং পরবর্তী পরিচালনাপ্রক্রিয়ায় গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে তা সময়মতো পৌঁছানো সম্ভব হয়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি বিবেচনায় নিয়ে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান।

যাত্রীদের অপেক্ষার সময় কমাতে বিমান কর্তৃপক্ষ নিজেদের সংরক্ষিত জমজমের পানি দিয়ে তাৎক্ষণিকভাবে বিতরণ শুরু করে। পরবর্তী সময়ে আরেকটি কনটেইনারের অবস্থান শনাক্ত করা হলে সেটির পানিও যাত্রীদের কাছে পৌঁছে দেয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস বলেছে, এ ধরনের পরিস্থিতি যাতে আবার না ঘটে, সে জন্য অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করাই এ ব্যবস্থার লক্ষ্য।

এদিকে, জমজমের পানি পেতে দেরি হওয়ায় ওই ফ্লাইটে থাকা কয়েকজন সংসদ সদস্য এর আগে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগ, ঢাকায় নামার পর তিন ঘণ্টা পার হলেও তাদের ট্যাগ লাগানো জমজমের পানি হাতে পাননি।


জ/রা


  বিষয়:   জমজমের পানি  সরবরাহ  দেরি  কর্মকর্তা  বরখাস্ত  বিমান 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত