শেখ হাসিনাকে ফেরানোর নির্দিষ্ট সময়সীমা নেই: ভারতীয় হাইকমিশনার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-03T15:06:16+06:00
2026-10-03T15:06:16+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
শেখ হাসিনাকে ফেরানোর নির্দিষ্ট সময়সীমা নেই: ভারতীয় হাইকমিশনার
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:০৬ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বিষয়টি বর্তমানে একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেই প্রক্রিয়াকে সম্মান করেই ভারত কাজ করছে।

আজ শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে নিতে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী বাংলাদেশে আসেনি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিতে তাকে বাংলাদেশ থেকেই ভারতে নিয়ে যাওয়া হয়।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, এ ধরনের পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত ছিল না। ফলে বিকল্প কোনো পরিস্থিতি নিয়েও তখন ভারত ভাবেনি। প্রতিবেশী দেশ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীকে গ্রহণ করা ভারতের দায়িত্ব ছিল বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দেওয়া হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

শরীফ ওসমান হাদীর হত্যাকারীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়া দুই দেশের মধ্যে যেকোনো সংকট আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত