গাজীপুরে বিরল থানা পুলিশের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দেশজুড়ে

দিনাজপুরের বিরলে জিআর সাজা (মৃত্যুদণ্ডপ্রাপ্ত) ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গাজীপুরের পুবাইল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ। গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে মোঃ ইমন হোসেন নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

2026-10-03T15:11:09+06:00
2026-10-03T15:11:09+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গাজীপুরে বিরল থানা পুলিশের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
⏲ ৩:১১ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
ফাইল ছবি
দিনাজপুরের বিরলে জিআর সাজা (মৃত্যুদণ্ডপ্রাপ্ত) ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গাজীপুরের পুবাইল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে বিরল থানা পুলিশ। গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে মোঃ ইমন হোসেন নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ইমন হোসেন বিরল উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নের জগতপুর মহাজনপাড়ার মোঃ হাবিবুর রহমান ওরফে বাবুর ছেলে।

বিরল থানা পুলিশের একটি অভিযানিক দল গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশের অভিযানিক দল আসামিকে নিয়ে বিরল থানার উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল এমরান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জিআর সাজা (মৃত্যুদণ্ডপ্রাপ্ত) ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ইমন হোসেনকে গাজীপুরের পুবাইল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাকে নিয়ে বিরল থানার উদ্দেশ্যে রওনা হয়েছে।

  বিষয়:   দিনাজপুর  অভিযান  গ্রেফতার  মৃত্যুদণ্ডপ্রাপ্ত  আসামি 

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত