পাঁচবিবিতে যৌথ অভিযান তিন মাদকব্যবসায়ী আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশনসহ পিতা পুত্র ৩ জনকে আটক করা হয়েছে।

2026-09-30T19:20:59+06:00
2026-09-30T19:20:59+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে যৌথ অভিযান তিন মাদকব্যবসায়ী আটক
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৭:২০ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
ছবি- পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশনসহ পিতা পুত্র ৩ জনকে আটক করা হয়েছে।

‎আটক তিন জনের মধ্যে একজন চিহ্নিত ও তালিকাভুক্ত আসামি বলে জানিয়েছে বিজিবি।

‎আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের একটি টহলদল পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নে শ্রীমন্তপুর গ্রামে যৌথ অভিযান চালায়। অভিযানে মাদকসহ একজন চিহ্নিত ও তালিকাভুক্ত আসামি এবং তার  ২ পুত্রসহযোগীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের  পুত্র সাখাওয়াত এবং তার দুই পুত্র পলাশ ও সোহান। অভিযানকালে তাদের কাছ থেকে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশন (অ্যাম্পল) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা। বিজিবি সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



জ/বা


  বিষয়:   দেশজুড়ে  পাঁচবিবি  মাদক  আটক  বিজিবি 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত