বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) দিনভর পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

2026-09-27T21:48:06+06:00
2026-09-27T21:48:06+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) দিনভর পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনের অংশ হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি রুমের আধুনিকায়ন ও রান্নাঘর আধুনিকায়নের কাজের ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় তিনি আধুনিকায়ন করা দুটি স্থাপনা ঘুরে দেখেন এবং রোগীসেবা আরও সহজ ও মানসম্মত করতে প্রয়োজনীয় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ অংশ পরিদর্শন করেন। এ সময় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে হাসপাতালের চলমান কার্যক্রম ও রোগীদের চিকিৎসাসেবার বিষয়ে খোঁজ নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হাসিব, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মাহমুদ মিয়াসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হাসপাতালের যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তা পর্যায়ক্রমে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

সিভিল সার্জন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার মান উন্নত করা গেলে স্থানীয় মানুষকে চিকিৎসার জন্য দূরের জেলা বা রাজধানীমুখী হতে হবে না। এ জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রোগীবান্ধব পরিবেশে দায়িত্ব পালনের পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার দিকেও গুরুত্ব দিতে হবে।

এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিভিল সার্জনের পরিদর্শন ও ইমার্জেন্সি রুম এবং রান্নাঘরের আধুনিকায়ন উদ্বোধনের ফলে হাসপাতালের চলমান কার্যক্রমে আরও গতি আসবে। 

পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে বাঞ্ছারামপুরের সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জ/শা





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]