জাতিসংঘের ভাষণে মামদানির ওপর ক্ষোভ ঝারলেন নেতানিয়াহু

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটি ঘটবে এই ধারণা আগে থেকেই বদ্ধমূল ছিল সংশ্লিষ্টদের মনে।

2026-09-25T12:06:29+06:00
2026-09-25T12:06:29+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
জাতিসংঘের ভাষণে মামদানির ওপর ক্ষোভ ঝারলেন নেতানিয়াহু
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম 
সংগৃহীত ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটি ঘটবে এই ধারণা আগে থেকেই বদ্ধমূল ছিল সংশ্লিষ্টদের মনে।

এর আগেও বিভিন্ন সময় গণমাধ্যমে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে উল্লেখ করেছেন মামদানি। তারই জবাবে গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘে দেয়া ভাষণে নেতানিয়াহু তাঁকে ইহুদিবিদ্বেষী আখ্যা দেন এবং ইসরায়েল ও দেশটির সামরিক বাহিনী নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তোলেন।

ভাষণে নেতানিয়াহু বলেন, ‘সত্যকে বিকৃত করার জন্য আপনাকে ধিক্কার। আক্রান্ত ব্যক্তি ও আক্রমণকারীকে উল্টোভাবে উপস্থাপন করায় আপনাকে ধিক্কার। সত্যের মুখে থুতু দেয়ায় আপনাকে ধিক্কার জানাই।’

নেতানিয়াহু আরও বলেন, ‘জনাব মামদানি, আপনি এই শহরের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে অনেক ইহুদি নিউইয়র্কে নিজেদের নিরাপদ মনে করেন না। তাঁরা আমার সঙ্গে কথা বলেছেন। তাঁরা আমাকে বলেছেন, আমরা যে শহরকে চিনতাম, এটি সেই শহর নয়। শহরটি খুব দ্রুত বদলে গেছে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী মামদানির উদ্দেশে বলেন, ‘আপনি বারবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মিথ্যা অভিযোগ করেছেন। জনাব মামদানি, আপনি আমাকে এখানে আসতে বাধা দেয়ার চেষ্টা করেছেন। আপনি আমাকে চুপ করাতে চেয়েছেন। কিন্তু আপনি আমাকে চুপ করাতে পারবেন না।’

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল গণহত্যা করেনি; বরং একটি গণহত্যা ঠেকিয়েছে।

ইসরায়েল শুরু থেকেই গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, তারা কেবল হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে এবং হামাস বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। বক্তব্যে নেতানিয়াহু মেয়র মামদানিকে হামাসের ‘বন্ধু’ বলেও উল্লেখ করেন।

অবশ্য নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি হামাসকে সমর্থন করেন না। তিনি নিজে ইহুদিবিদ্বেষের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের নীতি ও আগ্রাসনের বিরুদ্ধে সমালোচনাকে সম্পূর্ণ ভুলভাবে ইহুদিবিদ্বেষের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে।


জ/রা




  বিষয়:   জাতিসংঘ  ভাষণ  নেতানিয়াহু 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]