রসগোল্লা বলে দেওয়া হলো বোমা, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-13T18:24:52+06:00
2026-11-13T18:24:52+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
রসগোল্লা বলে দেওয়া হলো বোমা, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৬:২৪ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রসগোল্লা বলে এক ব্যক্তিকে দেশীয় বোমা খাওয়ানোর অভিযোগ উঠেছে। বস্তুটি মুখে দিয়ে কামড় দিতেই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রাজেন্দ্র বারোটিয়া। তিনি নিজ বাড়িতে বসে ছিলেন। এ সময় সেখানে যান অভিযুক্ত রাম ভগত বারোটিয়া। দুজনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে রাম ভগত তাকে একটি দেশীয় বোমা দেন এবং সেটিকে রসগোল্লা বলে দাবি করেন। রাজেন্দ্র বস্তুটি মুখে দিয়ে কামড় দিতেই বিস্ফোরণ ঘটে।

নিহতের স্ত্রী সুশীলা বাই বলেন, বস্তুটি ছিল পশু হত্যার কাজে ব্যবহৃত একটি বোমা। বিস্ফোরণের শব্দ শুনে তারা প্রতিবেশীদের সহায়তা চান। পরে অটোরিকশায় করে রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোটওয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে জানান, এ ঘটনায় অভিযুক্ত রাম ভগতসহ আরও একজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার সময় অন্ধকার ছিল। রাজেন্দ্রকে বোমা দেওয়া হচ্ছে, নাকি রসগোল্লা—তা তিনি স্পষ্টভাবে বুঝতে পারেননি। বস্তুটিতে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।

পুলিশের জিজ্ঞাসাবাদে রাম ভগত জানিয়েছেন, এক বালক তাকে বোমাটি দিয়েছিল। ওই বালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। অভিযুক্ত ও নিহত ব্যক্তির প্রতিবেশীদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত