জাতিসংঘে ভাষণ শেষে তড়িঘড়ি করে ইসরায়েলে ছুটলেন নেতানিয়াহু

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

নিউইয়র্কে পৌঁছানোর দিনই জাতিসংঘে ভাষণ দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর সফর সংক্ষিপ্ত করে তিনি সরাসরি ইসরাইলে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান।

2026-09-25T09:33:06+06:00
2026-09-25T09:33:06+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
জাতিসংঘে ভাষণ শেষে তড়িঘড়ি করে ইসরায়েলে ছুটলেন নেতানিয়াহু
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৩ এএম 
ইসরাইয়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
নিউইয়র্কে পৌঁছানোর দিনই জাতিসংঘে ভাষণ দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর সফর সংক্ষিপ্ত করে তিনি সরাসরি ইসরাইলে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দেয়ার পর নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি তিন দেশকে ইসরাইলের সঙ্গে ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে নেতানিয়াহু নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করেছেন।

এর আগে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মেয়র নির্বাচনের প্রচারের সময় নেতানিয়াহুকে গ্রেপ্তার করার কথা বলেছিলেন। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মামদানি আবারও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রীকে নিজে গ্রেপ্তার করার ক্ষমতা তার নেই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা নেতানিয়াহুর গেপ্তারি পরোয়ানা কার্যকর করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, নেতানিয়াহুর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কজুড়ে বিক্ষোভ হয়েছে। তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করায় আজ ১০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: আল জাজিরা


জ/রা




  বিষয়:   বেনিয়ামিন নেতানিয়াহু  নিউইয়র্ক  ইসরাইল  জাতিসংঘ 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]