বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন হতে এগোচ্ছে জেদ্দা টাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ফিচার

2026-09-24T20:51:16+06:00
2026-09-24T20:51:16+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
ফিচার
বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন হতে এগোচ্ছে জেদ্দা টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের জেদ্দায় নির্মাণাধীন জেদ্দা টাওয়ারের উচ্চতা ইতোমধ্যে ৪৫৪ মিটার ছাড়িয়েছে। নির্মাণকাজ পৌঁছেছে ১১৩তম তলায়। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, নির্মাণ শেষে টাওয়ারটির উচ্চতা ১ হাজার মিটারেরও বেশি হবে। সে হিসাবে ৮২৮ মিটার উচ্চতার দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এটি।

দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের জানুয়ারিতে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ আবার শুরু হয়। এরপর থেকে দ্রুতগতিতে এগিয়ে চলছে প্রকল্পের কাজ। এরই মধ্যে টাওয়ারটির উচ্চতা মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারকেও ছাড়িয়ে গেছে।

২০২৮ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর নকশা করেছে অ্যাড্রিয়ান স্মিথ অ্যান্ড গর্ডন গিল আর্কিটেকচার। আর প্রধান নির্মাণকাজের দায়িত্বে রয়েছে সৌদি বিনলাদিন গ্রুপ।

টাওয়ারটি নির্মাণে জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান ফিশার রাসায়নিক ফাস্টেনিং সিস্টেম ও উচ্চক্ষমতাসম্পন্ন স্টিল অ্যাঙ্কর সরবরাহ করছে। পাশাপাশি নির্মাণস্থলে প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

লোহিত সাগরের কাছাকাছি জেদ্দা টাওয়ারের অবস্থান হওয়ায় নির্মাণকাজে উচ্চ তাপমাত্রা, অতিরিক্ত আর্দ্রতা ও লবণাক্ত বাতাসের মতো পরিবেশগত চ্যালেঞ্জ বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় উপযোগী প্রযুক্তি ও নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে।

জেদ্দা টাওয়ার জেদ্দা ইকোনমিক সিটির বৃহৎ নগর উন্নয়ন প্রকল্পের একটি অংশ। নির্মাণকাজ শেষ হলে এটি সৌদি আরবের আকাশচুম্বী স্থাপত্যে নতুন মাইলফলক তৈরি করবে বলে প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
ফিচার - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]