মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-22T22:33:14+06:00
2026-11-22T22:33:14+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৩৩ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বিএনপি সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানবিকতাই হবে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন, যেখানে মানুষের কল্যাণে মানুষ পাশে দাঁড়াবে।

আজ রবিবার বিকেলে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর শেষে তিনি এ কথা বলেন।

এ সময় সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়, এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ গঠন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশাও ব্যক্ত করেন ডা. জুবাইদা রহমান।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত