ব্যর্থ প্রেমের কারণে বিয়েতে অনীহা ‘নির্বুদ্ধিতা’: শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক

ইসলাম ও জীবন

2026-11-22T21:35:45+06:00
2026-11-22T21:35:45+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
ইসলাম ও জীবন
ব্যর্থ প্রেমের কারণে বিয়েতে অনীহা ‘নির্বুদ্ধিতা’: শায়খ আহমাদুল্লাহ
ধর্ম ডেস্ক
⏲ ৯:৩৫ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
অতীতের ব্যর্থ প্রেম বা সম্পর্কের পরিণতি না পাওয়ার হতাশা থেকে বিয়ের প্রতি অনীহা তৈরি হওয়াকে ‘নির্বুদ্ধিতা’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। এক আলোচনা অনুষ্ঠানে শ্রোতার প্রশ্নের জবাবে তিনি অতীতের স্মৃতি আঁকড়ে না ধরে বাস্তবতা মেনে নেওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা এবং নতুনভাবে জীবন শুরু করার পরামর্শ দিয়েছেন।

অনুষ্ঠানে এক শ্রোতা জানান, ২০ বছর বয়সে তিনি একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। দুজনের মধ্যে ভালোবাসা থাকলেও দুই পরিবারের সম্মতি না থাকায় মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। বর্তমানে ২৮ বছর বয়সে এসে বিয়ের প্রতি আর আগ্রহ বোধ করছেন না তিনি। এমন পরিস্থিতিতে বিয়ে না করার বিষয়ে শরিয়তের বিধান কী, তা জানতে চান ওই শ্রোতা।

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, বিয়েবহির্ভূত বা হারাম সম্পর্ক গুনাহের কাজ। সেই সম্পর্কের পরিণতি না পাওয়া কিংবা কাউকে হারানোর বেদনায় বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া বোকামি ও নির্বুদ্ধিতার শামিল।

তিনি বলেন, যাকে ঘিরে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা ছিল, তিনি যদি অন্যত্র বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করেন, তাহলে তার স্মৃতি আঁকড়ে নিজের জীবন আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই।

বাস্তবতা মেনে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, কেউ অন্যত্র বিয়ে করে ভালো থাকতে পারলে নিজের জীবন থামিয়ে না রেখে নতুনভাবে শুরু করাই বুদ্ধিমানের কাজ। অতীতের সম্পর্কটি না হওয়াকে ক্ষতি হিসেবে না দেখে বরং ‘ভুল জায়গা থেকে আল্লাহ বাঁচিয়েছেন’-এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায়ের পরামর্শ দেন তিনি।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত