নাসীরুদ্দীন পাটওয়ারীর হুঁশিয়ারি, দাবি মানলেই ফুটবে না ককটেল

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিল থেকে ১১ দলীয় জোটের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

2026-09-21T22:02:03+06:00
2026-09-21T22:02:03+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
নাসীরুদ্দীন পাটওয়ারীর হুঁশিয়ারি, দাবি মানলেই ফুটবে না ককটেল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ পিএম 
সংগৃহীত ছবি
দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিল থেকে ১১ দলীয় জোটের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, ১১ (জামায়াত নেতৃত্বাধীন) দলীয় জোট যেসব দাবি জানিয়ে আসছে, সেগুলো বাস্তবায়ন করা হলে ঢাকায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটবে না।

সোমবার (২১ সেপ্টেম্বর) দলটির বিক্ষোভ মিছিলের একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘১১ দলীয় জোট যে দাবিগুলো করে যাচ্ছে, সেগুলো মানলেই তো হলো। এই দাবিগুলো মানলেই ঢাকায় ককটেল আর ফুটবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনৈতিকভাবে বাদ দিতে হলে সংস্কার প্রয়োজন। ১১ দলীয় জোটও একই দাবিগুলো জানিয়ে আসছে।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার আমরা তো এই তিনটি দাবিতে অনবরত রাজপথে আছি। সরকার তো এই দাবিগুলো মানছে না।’

তিনি আরও বলেন, ‘১১ দলীয় জোট এসব দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছে।’

এর আগে গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে আবার জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনে লিটার প্রতি ২০ টাকা বাড়ানো হয়।

এতে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা থেকে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন প্রতি লিটার ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা হয়। গতকাল রাত ১২টায় দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়।

প্রসঙ্গত, তেলের দাম বাড়ানোর রেকর্ড অনুযায়ী এবারের দাম বৃদ্ধি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালের ৬ আগস্ট তৎকালীন সরকার জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। পরে জনরোষে ডিজেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমিয়ে দেয়া হয়। আর বর্তমান সরকার প্রথম দফায় গত ১৮ এপ্রিল ডিজেল, অকটেন, পেট্রোলসহ সব ধরনের জ্বালানির দাম ১৫ থেকে ১৬ দশমিক ৬৭ শতাংশ বাড়িয়েছিল।



জ/রা




  বিষয়:   নাসীরুদ্দীন পাটওয়ারী  হুঁশিয়ারি  দাবি  ককটেল 



Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]